স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে খেলতে না দেওয়ায় তারকা ক্রিকেটারের মামলা

নুয়ান তুষারা। ছবি : সংগৃহীত
নুয়ান তুষারা। ছবি : সংগৃহীত

আইপিএল শুরু হয়েছে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা এখনো বেঙ্গালুরু দলে যোগ দিতে পারেননি। কারণ, ফিটনেস পরীক্ষা উতরাতে না পারায় তাকে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এ নিয়ে বোর্ডের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তুষারা।

এবার আইপিএল শুরুর আগে এসএলসি ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়েছে। সেখানে উতরে গেলেই কেবল মিলেছে ভারতে যাওয়ার ছাড়পত্র। কিন্তু তুষারা ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার বেঙ্গালুরু দলে যোগ দেওয়া আটকে দিয়েছে বোর্ড।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, এসএলসির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তুষারা। ৩১ বছর বয়সী পেসার মামলায় বোর্ড সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েকে, প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা, কোষাধ্যক্ষ সুজিয়া গোদালিইয়াড্ডাদের বিবাদী হিসেবে রেখেছেন তুষারা।

নিউজিওয়্যারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, তুষারার সঙ্গে এসএলসির চুক্তি গত ৩১ মার্চ শেষ হয়েছে। ভবিষ্যতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে আর আগ্রহী নন তিনি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও তিনি দূরে থাকতে চান। তুষারা আদালতকে জানিয়েছেন, অনাপত্তিপত্র পাওয়ায় বড় আর্থিক ক্ষতি ও সুযোগ হাতছাড়া হচ্ছে তার। গত বছর নিলামে তুষারাকে ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির হয়ে নিজের প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন হন। এবার তুষারা এখন পর্যন্ত দলে যোগ দিতে না পারলেও প্রথম ম্যাচে জিততে সমস্যা হয়নি বেঙ্গালুরুর।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক: ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১০

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১১

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১২

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৩

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১৪

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১৫

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১৬

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৭

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৮

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৯

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

২০
X