কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বুলবুলের বিরুদ্ধে যে ১৮ অভিযোগ

আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সদ্য বিলুপ্ত ঘোষণা করা পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে সরাসরি ১৮টি অভিযোগ এনেছে এনএসসি'র গঠিত তদন্ত কমিটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) এনএসসি'র গঠিত তদন্ত কমিটি এই অভিযোগ এনেছে।

এর আগে, তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবির পরিচালনা কমিটি ভেঙে দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

যে আইনে জাতীয় ক্রীড়া পরিষদ কমিটি বিলুপ্ত করে: নীতিমালা অনুযায়ী, 'আপতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যা কিছুই থাকুক না কেন, পরিষদ জাতীয় ক্রীড়া সংস্থা বা তপশিলে উল্লেখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যথাযথভাবে দায়িত্ব পালন করিতেছে না বা সংস্থার স্বার্থের পরিপস্থি কার্যক্রম পরিচালনা করিতেছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হইলে, উক্ত নির্বাহী কমিটি ভাঙ্গিয়া দিতে পারিবে এবং প্রয়োজনে, একটি অ্যাডহক কমিটি নিয়োগ করিতে পারিবে।'

জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্টে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আনে:

১) কাউন্সিলর নাম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি।

২) অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নাম পুনঃপ্রেরণের নির্দেশ।

৩) নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ।

৪) অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন।

৫) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্দিষ্ট সময়ের পর।

৬) অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ।

৭) সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ।

৮) ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ই-ভোটে নির্বাচন কারচুপি।

৯) নির্দিষ্ট স্থান থেকে গোপনীয়তা ব্যতীত ই-ভোট প্রদান।

১০) অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে অন্তর্ভুক্ত করা।

১১) নির্বাচনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ।

১২) বিসিবি সংবিধানের লঙ্ঘন।

১৩) ই-ভোটিং সিস্টেমের অপব্যবহার।

১৪) সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ।

১৫) পছন্দের প্রার্থীদের অনৈতিক সুবিধা প্রদান।

১৬) নির্দিষ্ট স্থানে ই-ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করা।

১৭) সামগ্রিক ভোটদান পরিবেশ।

১৮) বিসিবি সংবিধানের লঙ্ঘন।

সভাপতি বুলবুলের বিরুদ্ধে তদন্ত করে কমিটি দেখতে পায়- আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে ক্ষমতার অপব্যবহার করেন।

কালবেলা/এসওআর/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১০

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১১

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১২

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৩

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৬

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৭

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৯

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২০
X