স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের মাঝপথেই বদলে গেল নিয়ম!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব দলই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব দলই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সপ্তাহ চলছে। সব দলই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। এসবের মধ্যেই ক্রিকেটারদের আচরণ সংক্রান্ত বিধি বদলে ফেলল বিসিসিআই। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের গতিবিধি এবার আরও নিয়ন্ত্রণ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালনা কমিটি ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকে পড়তে পারবেন না। এমনকী বাউন্ডারির ধারে যেভাবে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করতে দেখা যায়, সেটাও বন্ধ করতে হবে। ঠিক কেন এই নিয়ম? সেটা অবশ্য এখনও স্পষ্ট করেনি বোর্ড।

তবে সূত্রের খবর, আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে ম্যাচের দিন যেসব ক্রিকেটারের নাম প্রাথমিক ১৬ জনের দলে থাকবে না তারা মাঠে পানি বা ব্যাট-গ্লাভসের মতো প্রয়োজনীয় ক্রিকেটীয় সামগ্রী নিয়েও মাঠে ঢুকতে পারবেন না। কাজটা করতে হবে ১৬ জনের দলে থাকা ক্রিকেটারদেরই। এমনকী ১৬ জনের দলে না থাকা ক্রিকেটাররা বাউন্ডারি লাইনের ধারে ঘোরাফেরা করতে পারবেন না। সে অধিকারও থাকবে শুধুমাত্র ১৬ জনের দলে থাকা সাবস্টিটিউট ক্রিকেটারদের। টাইম আউটের সময়ও ১৬ জনের দলের বাইরের ক্রিকেটাররা মাঠে ঢুকতে পারবেন না। তারা শুধু বসে থাকতে পারবেন ডাগআউটেই।

সাধারণত আইপিএলের একেক দলে ২৫ জন পর্যন্ত ক্রিকেটার থাকেন। তবে ম্যাচের দিন দলে রাখা যায় মাত্র ১৬ জনকে। সেই ১৬ জনের বাইরে থাকা ক্রিকেটারদের গতিবিধি এবার নিয়ন্ত্রণ করতে চাইছে বোর্ড। কেন এই সিদ্ধান্ত সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, কোনওভাবে যাতে ম্যাচ থেকে ক্রিকেটারদের নজর না ঘুরে যায় বা দর্শকদের ফোকাস না নড়ে যায়, সেটাই নিশ্চিত করতে চাইছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X