স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আপিলেও কমেনি শাস্তি, বড় বিপদের সামনে হামজার ক্লাব

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

আর্থিক নিয়ম ভাঙায় লেস্টার সিটির কাছ থেকে আগেই ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আপিলও করেছিল হামজা চৌধুরীর লেস্টার। তবে কাজের কাজ কিছু হয়নি। এর ফলে বড় বিপদের সামনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৬ মৌসুমে লেস্টারের কাছ থেকে যে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল, তা আর ফেরত দেওয়া হয়নি। একটি স্বাধীন কমিশনের সুপারিশ বহাল রাখা হয়েছে বলে জানা গেছে। প্রিমিয়ার লিগ বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘একটি স্বাধীন কমিশন লেস্টার সিটির এই মৌসুমে ছয় পয়েন্ট কেটে নেওয়ার সুপারিশ করেছিল। সেই সিদ্ধান্ত বহাল রেখেছে একটি স্বাধীন আপিল বোর্ড।’

প্রিমিয়ার লিগে উন্নতির আগে ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপে ছিল লেস্টার। সেই মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে ক্লাবটির বিরুদ্ধে মামলা করে প্রিমিয়ার লিগ। এ বছরের ৫ ফেব্রুয়ারি ক্লাবটির কাছ থেকে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, ‘এই ক্লাবকে কমিশন ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত সময়ের মধ্যে ইএফএলের লাভ ও স্থায়িত্বের নীতি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল। ক্লাবটি বিভিন্ন কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। যার মধ্যে ছিল কমিশনের পয়েন্ট কর্তনের সুপারিশ করার ক্ষমতা এবং শাস্তির মাত্রা নিয়ে আপত্তি। তবে আপিল বোর্ড এসব খারিজ করে দেয়।’

আপিলেও যখন কোনো লাভ হলো না, তখন লেস্টার সিটির মনোযোগ মাঠের পারফরম্যান্সে। এক বিবৃতিতে লেস্টার বলেছে, ‘ব্যাপারটি এখন শেষ হয়েছে। এই মৌসুমে পাঁচ ম্যাচ বাকি। আমরা এখন পুরোপুরি মাঠের পারফরম্যান্স নিয়েই ভাবছি।’

২ কোটি ৮ লাখ পাউন্ডের তিন বছরের পিএসআর নীতি লেস্টার ভঙ্গ করেছে বলে এ বছরের ৫ ফেব্রুয়ারি জানিয়েছিল একটি স্বাধীন কমিশন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪৪ কোটি ৭১ লাখ টাকা। আর্থিক টেকসই নীতির (পিএসআর) নীতিমালা অনুযায়ী, প্রিমিয়ার লিগের কোনো ক্লাব তিন বছরে সর্বোচ্চ ১০ কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি লোকসান করতে পারবে না। তবে কোনো ক্লাব শীর্ষ লিগের বাইরে প্রতিটি মৌসুম কাটালে এই সীমা ২ কোটি ২০ লাখ পাউন্ড করে প্রত্যেক মৌসুমে কমে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লেস্টারের ক্ষতি হয়েছিল ১ কোটি ৯৪ লাখ পাউন্ড।

২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নশিপে ৪১ ম্যাচে লেস্টার জিতেছে ১১ ম্যাচ। ড্র করেছে ১৪ ম্যাচ ও ১৬ ম্যাচ হেরেছে। হিসাব অনুযায়ী লেস্টারের এখন ৪৭ পয়েন্ট হওয়ার কথা থাকলেও ৬ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট ৪১। ২৪ দলের মধ্যে হামজার দলের অবস্থান ২২ নম্বরে।

নতুন অন্তর্বর্তীকালীন কোচ গ্যারি রোয়েট নিয়োগ পাওয়ার পরও দলটির পারফরম্যান্সে উন্নতি হয়নি, শেষ ১২ ম্যাচে তাদের জয় মাত্র একটি। ফলে লেস্টার টানা দ্বিতীয়বার অবনমনের ঝুঁকিতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X