স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এসিসিতে যোগদানের গুঞ্জন বুলবুলের

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না আমিনুল ইসলাম বুলবুলের। গত মঙ্গলবার হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব থেকে অপসারিত হন। এরপরও বুলবুল অবশ্য হাল ছাড়েননি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটিকে চিঠি দিয়ে নিজের অপসারণকে ‘বেআইনি’ বলেও দাবি করেন তিনি।

তবে এর মধ্যেই আবার নতুন খবর শুনা যাচ্ছে। বাতাসে ভেসে বেড়ানো সেই গুঞ্জন বলছে আগামী ২ বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

গত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বুলবুল। বিসিবিতে যোগ দেয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও কাজ করছিলেন তিনি।

তবে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে আমিনুল ইসলাম বুলবুলের আগমনটা ছিল অনেকটা অপ্রচলিত পথ ধরে। কোচিং বা সরাসরি বোর্ড রাজনীতির ভেতর দিয়ে নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে তিনি উঠে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বোচ্চ পদে। সেই কারণেই তার দায়িত্ব গ্রহণকে ঘিরে ছিল কৌতূহল ও বাড়তি প্রত্যাশা।

দায়িত্ব নেওয়ার শুরুতেই তিনি ছিলেন তুলনামূলক নীরব, পর্যবেক্ষণধর্মী। বোর্ডের ভেতরের জটিলতা বোঝার চেষ্টা করছিলেন-এমনটাই মনে করেছিলেন অনেকে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, বিসিবি কেবল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়। এটি সম্পর্ক, প্রভাব আর ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্যের জায়গা। আর সেই ভারসাম্য রক্ষা করাই হয়ে ওঠে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X