স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বুলবুলের সেই ‘বিশেষ’ উদ্যোগের আজ সমাপ্তি টানলেন তামিম

দীর্ঘ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল তামিম ইকবালের হাত ধরে। ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল তামিম ইকবালের হাত ধরে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সময়ের চাকা ঘুরেছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর থেকে তামিম বেশ কিছু নীতিগত পরিবর্তন আনলেও আজ তিনি সম্পন্ন করলেন সাবেক সভাপতির শুরু করা একটি বিশেষ উদ্যোগ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দেশের কোচদের ‘এলিট’ মর্যাদা সম্পন্ন লেভেল-৩ কোচিং কোর্সের সনদ প্রদান করা হয়। তিন মাস আগে এই কোর্সের পুরো পরিকল্পনা, নকশা ও মূল সেশন পরিচালনার নেপথ্যে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তার হাত ধরে শুরু হওয়া এই দীর্ঘ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বর্তমান সভাপতি তামিম ইকবালের হাত ধরে।

লেভেল-৩ কোচিং কোর্সটি ছিল দেশীয় কোচদের মানোন্নয়নে বুলবুলের একটি স্বপ্নের প্রজেক্ট। অস্ট্রেলিয়াভিত্তিক 'টার্নার-ক্যাম্পবেল কনসালট্যান্টস'-এর সহযোগিতায় গত বছরের সেপ্টেম্বরে এই কোর্সের আবাসিক সেশন শুরু হয়েছিল। কোচদের এই এলিট কোর্সের সনদ অনুমোদন থেকে শুরু করে যাবতীয় দাপ্তরিক কাজ বুলবুল তার মেয়াদে সম্পন্ন করে গেলেও, নিজ হাতে সনদ তুলে দেওয়ার সুযোগ পাননি।

আজকের অনুষ্ঠানে তামিম ইকবাল কোচদের হাতে যে সনদ তুলে দেন, সেখানে সেশন অনুযায়ী 'সেপ্টেম্বর ২০২৫' উল্লেখ রয়েছে। অর্থাৎ যে সময়ে কার্যক্রমটি শুরু হয়েছিল, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকেও সম্মান জানানো হয়েছে। এই কোর্সটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ব্যয় সংকোচন। বাংলাদেশের কোচদের যদি সমমানের এই কোর্সটি দেশের বাইরে গিয়ে করতে হতো, তবে খরচ হতো প্রায় সাড়ে ৫ কোটি টাকা। কিন্তু বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় ও বিদেশি প্রশিক্ষকদের দেশে এনে এই কোর্সটি সম্পন্ন করা সম্ভব হয়েছে মাত্র ৪০ লাখ টাকায়।

সনদ প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। ৯০ দিনের মাঠপর্যায়ের কঠোর অ্যাসাইনমেন্ট ও আবাসিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করা কোচদের হাতে আজ পেশাদারত্বের নতুন এই স্বীকৃতি তুলে দেওয়া হয়।

এই কোর্সে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম, মন্টু দত্তের মতো কোচরা। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে হয়েছে এই লেভেল থ্রি কোচিং কোর্স। লম্বা সময় পর গেল বছর ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় এই কোর্স। সবশেষ ২০০৯ সালে (লেভেল থ্রি) কোর্স হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি-এসিসির উদ্যোগে। এবার বিসিবির উদ্যোগে হয় এই লেভেল থ্রি কোর্স। যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষকরা প্রশিক্ষণ করিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X