কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বুলবুলের চিঠি নিয়ে আইসিসির প্রতিক্রিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরখাস্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরখাস্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরখাস্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সংস্থাটিকে চিঠি দিয়ে নিজের অপসারণকে ‘বেআইনি’ দাবি করেছেন। সরকার তাকে অপসারণ করে তামিম ইকবালকে বিসিবির অন্তর্বর্তী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার পরদিনই এই চিঠি পাঠানো হয়।

এক বিবৃতিতে বুলবুল বলেন, নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষায় আইসিসির জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তার দাবি, গঠিত অ্যাডহক কমিটি ও তদন্ত প্রতিবেদন দুটিই অবৈধ। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ৬ অক্টোবরের নির্বাচন একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে কোনো সরকারি সংস্থা সেই নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে পারে না।

এছাড়া ২০২৬ সালের ৫ এপ্রিল জমা দেওয়া তদন্ত প্রতিবেদনকে তিনি ‘ত্রুটিপূর্ণ, খামখেয়ালিপূর্ণ এবং আইনগত ভিত্তিহীন’ বলে আখ্যা দেন।

বুলবুলের এই অবস্থানকে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন আইসিসির একজন বর্তমান পরিচালক। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে তিনি বলেন, যে বিসিবি সম্প্রতি আইসিসির বাধ্যতামূলক সদস্যপদ চুক্তি উপেক্ষা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কারণ হিসেবে সরকারি নির্দেশনার কথা বলেছিল, এখন তারাই আবার সেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির শরণাপন্ন হচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সঙ্গে এক অনলাইন বৈঠকে বুলবুলই সবচেয়ে কঠোর অবস্থানে ছিলেন এবং একপর্যায়ে আলোচনা ছেড়ে যাওয়ারও ইঙ্গিত দেন। সে সময় তিনি বারবার সরকারি নির্দেশনার কথা তুলে ধরে ভারতের ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থান বজায় রেখেছিলেন।

বর্তমানে তিনি সেই সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধেই আইসিসির সুরক্ষা চাইছেন, যা পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলেছে। আইসিসির সূত্রগুলো বলছে, এই স্ববিরোধিতার কারণে বুলবুলের অভিযোগে সংস্থাটির সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X