স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মহাবিতর্কে রাজস্থান রয়্যালস

রাজস্থানের সাপোর্ট স্টাফের হাতে মোবাইল, পাশে বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত
রাজস্থানের সাপোর্ট স্টাফের হাতে মোবাইল, পাশে বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

আইপিএল দারুণ সময় কাটছে রাজস্থান রয়্যালসের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে তারা। তবে ছাপিয়ে আলোচনায় মাঠের বাইরের এক ঘটনা, যা নিয়ে রয়েছে বিতর্ক।

গৌহাটিতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচে রাজস্থানের ম্যানেজার রোমিও ডিন্ডাকে মুঠোফোন ব্যবহার করতে দেখা যায়, যা নিয়মের পরিপন্থী। এ সময় তার পাশে বসে ছিলেন দারুণ খেলে আলোড়ন সৃষ্টি করা ব্যাটার বৈভব সূর্যবংশী।

আইপিএল পিএমওএ (খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়াল এরিয়া) প্রটোকল অনুযায়ী, ‘পিএমওএতে মুঠোফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করার অনুমতি নেই।’

এই এলাকার অন্তর্ভুক্ত হলো ড্রেসিংরুম, ড্রেসিংরুমের সামনের খেলোয়াড়দের ম্যাচ দেখার এলাকা, টিভি/থার্ড আম্পায়ার এলাকা, ম্যাচ রেফারির কক্ষ, খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের খাবারের এলাকা, ডাগআউট এবং বিসিসিআই অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো এলাকা।

খেলোয়াড় ও স্টাফদের স্টেডিয়ামে ঢোকার পরপরই ফোন ও স্মার্টওয়াচ জমা দিতে হয়। ম্যানেজার ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারেন। এমনকি ডাগআউটে সঙ্গেও নিয়ে যেতে পারেন, তবে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি দেখভালের জন্য বিসিসিআই অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের প্রধান কর্তৃক নিযুক্ত দুজন বিসিসিআই অ্যান্টি-করাপশন ম্যানেজার পিএমওএ তদারকির এবং সঠিক প্রটোকল অনুসরণ নিশ্চিত করার দায়িত্বে থাকেন।

এই ঘটনায় সরব হয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। দাবি তুলেছেন ব্যবস্হা নেওয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ডাগআউটে মুঠোফোন থাকা একদমই অসম্ভব। এটা কি সত্যিই ঘটেছে? যদি ঘটে থাকে, তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’

এই বিতর্ক তৈরি হলেও এ ব্যাপারে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে কোন প্রকার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নিয়মভঙ্গ হওয়ার অভিযোগ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে রাজস্থানকে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X