ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবজি মোবাইল এখন মাঠে, দেশের দ্রুততম বোলার খুঁজছে

তাসকিন আহমেদের কণ্ঠে বাংলা ভয়েজ প্যাক যুক্ত করা হয়েছে গেমটিতে। ছবি : কালবেলা
তাসকিন আহমেদের কণ্ঠে বাংলা ভয়েজ প্যাক যুক্ত করা হয়েছে গেমটিতে। ছবি : কালবেলা

গেমিং ও ক্রিকেটের এক অনন্য মেলবন্ধনে নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে পাবজি মোবাইল। ‘আগামীর স্পিড স্টার’ শিরোনামের এই অফলাইন আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে থেকে দ্রুতগতির ফাস্ট বোলার খুঁজে বের করার লক্ষ্য নিয়েছে তারা।

বর্তমানে ইস্পোর্টস দুনিয়ায় পাবজি মোবাইল বাংলাদেশের অন্যতম শক্তিশালী প্রতিনিধিত্ব তৈরি করেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের দলগুলো নিয়মিত অংশ নিয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি জানান দিচ্ছে। সেই ধারাবাহিকতায় গেমিং অভিজ্ঞতাকে আরও স্থানীয় করতে সম্প্রতি ক্রিকেটার তাসকিন আহমেদের কণ্ঠে বাংলা ভয়েজ প্যাক যুক্ত করা হয়েছে গেমটিতে।

এবার সেই ভার্চুয়াল অভিজ্ঞতাকে বাস্তবের মাঠে নিয়ে আসতেই আয়োজন করা হয়েছে ‘স্পীড স্টার’ প্রতিযোগিতা। ঢাকার ৩টি স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের বোলিং গতি ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। এর মধ্যে ২৩ এপ্রিল টিএসসি এবং ২৪ এপ্রিল ধানমন্ডি লেক এলাকায় আয়োজনের তথ্য জানা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিদিনের সর্বোচ্চ গতির বোলারকে দেওয়া হবে ট্রফি। পাশাপাশি পুরো আয়োজনের মধ্যে যিনি সর্বোচ্চ গতি তুলতে পারবেন, তার জন্য থাকছে আকর্ষণীয় গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটি স্মার্টফোন।

গেমিং কমিউনিটি ও ক্রিকেটপ্রেমীদের জন্য এই আয়োজন ভিন্নধর্মী এক অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে তরুণদের মধ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে যারা গেমিং ও ক্রিকেট— দুই ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করতে আগ্রহী। ইভেন্ট সম্পর্কিত বিস্তারিত সময়সূচি ও আপডেট জানতে পাবজি মোবাইলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নজর রাখতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X