মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই হেরে গেল স্বাগতিক দল। লঙ্কান মেয়েদের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলার মেয়েরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের তোলা ১৬৫ রান ৭০ বল এবং ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় শ্রীলঙ্কা। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের ৪ রানেই ভেঙেছে জুরাইরিয়া ফেরদৌস এবং শারমিন সুলতানার ওপেনিং জুটি। ১১ বলে ২ রান করে ফিরে যান ফেরদৌস।

তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৬ বলে ০ রান করে বিদায় নেন। এরপর শারমিনের সাথে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন দুজন। ৩৯ বলে ২৫ রান করে থামেন ওপেনার শারমিন। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক জ্যোতি। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলে রান বের করেছেন। বাকিদের মধ্যে কেউ সেভাবে আলো ছড়াতে পারেননি। ২২ বলে ১৬ রান করেছেন স্বর্ণা আক্তার। ১৮ বলে ১৭ রান করেন রিতু মনি।

ফিফটি ছুঁয়ে ফেলেন নিগার। ১০১ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ১৪৪ রানের মাথাতে থেমেছেন অধিনায়ক। শেষ দিকে ৪১ বলে ২০ রান করেন নাহিদা আক্তার। ১৯ বলে ১৫ রান করেন রাবেয়া খান। ৪৫.৫ ওভার শেষে ১৬৫ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট শিকার করেছেন চামারি আতাপাত্তু। ২টি করে উইকেট নেন মালকি মাদারা, নিমাশা মীপাগে এবং ইনোকা রানাবীরা। ১ উইকেট নিয়েছেন কাভিশা দিলহারি।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা থেমেছেন ২০ বলে ৫ রান করে, দলের ১৯ রানের মাথাতে। এরপর চামারি আতাপাত্তুর সাথে যোগ দেন ইমেশা দুলানি। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন চামারি। দুলানি দলের ৪৬ রানের মাথাতে ১৭ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন।

এরপর চামারির সাথে যোগ দেন হার্শিতা সামারাবিক্রমা। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। ফিফটির সুযোগ ছিল চামারির। যদিও ফিফটিটা ছুঁতে পারেননি। ৩৯ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ৭৯ রানের মাথাতে থেমেছেন চামারি। এরপর ক্রিজে আসেন হানসিমা করুণারত্নে। হার্শিতা এবং হানসিমার ব্যাটে চড়ে জয়ের পথে এগিয়েছে শ্রীলঙ্কা।

টাইগ্রেস বোলারদের তেমন পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। হার্শিতা এবং হানসিমার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়েছে লঙ্কানদের ইনিংস। বাংলার বোলারদের কচুকাটা করে রান তুলেছেন দুজন। দলকে নিয়ে গেছেন জয়ের খুব কাছে।

৬৪ বলে ৪০ রান করা হানসিমা দলের ১৫৬ রানের মাথাতে থেমেছেন। শেষ দিকে আরও ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ফিফটি হাঁকিয়ে বিদায় নিয়েছেন হার্শিতাও। তবে জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের। ৭৬ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান হার্শিতা। ৭০ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়লাভ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং রিতু মনি।

শ্রীলঙ্কার দারুণ এই জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৫ এপ্রিল, রাজশাহীতেই। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পাড়ি জমাবে দুই দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X