স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাপক সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এসির এক বিজ্ঞাপনে মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ‘স্মার্ট কমফোর্টে নেক্সট লেভেলে’ শিরোনামের ওই বিজ্ঞাপনটি ইতোমধ্যেই দর্শকদের আলাদাভাবেই নজর কেড়েছে।

বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আসার পরপরই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রীতিমতো ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি। লাইক, কমেন্ট ও শেয়ার বাড়ছে মুহুর্মুহু। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিভিন্ন অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি এরইমধ্যে ১২০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। জানা গেছে, বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি এখন ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে সুপারব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করছেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান এবং ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমানের ভাবনা ও নির্দেশনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশিক আলম। ওয়ালটন এসির ফেসবুক পেজে রিলিজের পর শুধু এই প্ল্যাটফর্মেই এখন পর্যন্ত এটি ১১৪ মিলিয়নের বেশি দর্শক বিজ্ঞাপনটি দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ৬০ হাজার এবং মন্তব্য ও শেয়ার করেছেন লাখো দর্শক।

এই প্রথম কোনো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের মডেল হয়েছেন তাসকিন আহমেদ। বিজ্ঞাপনটি দর্শকদের মধ্যে সাড়া ফেলায় উচ্ছ্বাসিত তাসকিন। তিনি বলেন, ‘ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে। ওয়ালটন এখন আমাদের সবার গর্বের একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডে নিজেকে যুক্ত করতে পেরে গর্ব বোধ করছি। বিজ্ঞাপনটির মাধ্যমে মূলত দেশে তৈরি ওয়ালটন এসির বিশেষ ফিচার ও নানাধর্মী সুবিধা ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞাপনটি দর্শকমহলে সমাদৃত হওয়ায় খুব ভালো লাগছে। দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

তিনি বলেন, বিজ্ঞাপনটি রিলিজের পর থেকেই সহকর্মী, বন্ধু ও ভক্তদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেছি। দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অনুপ্রেরণায় মুগ্ধ হয়েছি। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে দারুণ সময় পার করছেন বলেও জানান জাতীয় দলের এই পেসার।

সিএমও জোহেব আহমেদ বলেন, পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সব সময় দর্শকদের মুগ্ধ করতে নানারকম আয়োজন থাকে আমাদের। তারই অংশ হিসেবে জাতীয় দলের তারকা পেসারকে নিয়ে ওয়ালটন এসির এই বিজ্ঞাপন। ওয়ালটন এসি অর্জন করে নিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা। গ্রাহকদের হাতে আইওটি, এআই প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ এসি তুলে দেওয়ার মাধ্যমে ওয়ালটন এসি টানা দুই বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড’ এর সম্মাননা পুরস্কার পেয়েছে। স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালটন এসির গ্রাহকপ্রিয়তা ও চাহিদা। ওয়ালটন এসির টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার স্থানীয় ও বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে এশিয়া, মধপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার নতুন নতুন দেশগুলোর বাজারে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং এ ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার। আমাদের প্রত্যাশা জনপ্রিয় ক্রিকেট তারকা তাসকিনের উপস্থিতিতে ব্যাপক আলোড়ন তোলা এই বিজ্ঞাপনের মাধ্যমে চলতি বছর পণ্য বিক্রয়ে ভিন্ন মাত্রা যোগ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এছাড়াও আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির ফিচার। ওয়ালটনের এসি স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X