স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ কি একাদশে থাকবেন আজ

চট্টগ্রামে অনুশীলনে বাংলাদেশ শিবির। ছবি : বিসিবি
চট্টগ্রামে অনুশীলনে বাংলাদেশ শিবির। ছবি : বিসিবি

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডেতেও কাটার মাস্টারের খেলা নিয়ে রয়েছে সংশয়।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। তাই টসের ঠিক আগে তাকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে একাদশে নেয় বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেতেও একাদশের বাইরে ছিলেন মোস্তাফিজ। বুধবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ শন টেইট এলে তার কাছে ছুড়ে দেওয়া হয় মোস্তাফিজকে নিয়ে প্রশ্ন। উত্তরে পেস বোলিং কোচ বলেন, ‘আমার মতে মোস্তাফিজ শেষ ম্যাচের একাদশে জায়গা পাওয়ার বিবেচনায় রয়েছে। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত না।’

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে চট্টগ্রামে যাওয়ার পথে বিসিবির ভিডিওতে মোস্তাফিজকে দেখা যায় কার সঙ্গে যেন চোখ টিপে দুষ্টুমি করছেন। আগের দিন বুধবার অনুশীলনে কয়েক ওভার বোলিংও করেছেন বলে জানিয়েছেন টেইট। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলবেন কি না, সেটা নিশ্চিত করতে পারেননি পেস বোলিং কোচ। সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘সে সম্ভবত ৩-৪ ওভার বোলিং করেছে। আমি জানি না একাদশ বাছাইয়ে তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে যতটা জানি, বোলিংয়ের পরও তার অবস্থা বেশ ভালো ছিল।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। আজ সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের অঘোষিত ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X