স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও কেক খেতে নারাজ অর্জুন, কেন এই সিদ্ধান্ত পুত্রের?

স্ব-পরিবারে শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত
স্ব-পরিবারে শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের এই ‘ঈশ্বর’।

সেই হিসেবে আজ আজ ৫৩ বছরে পা দিলেন শচীন টেন্ডুলকার। জীবন্ত কিংবদন্তির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তবে পুত্র অর্জুন টেন্ডুলকার এখন অনেকটাই দূরে। আইপিএলে লক্ষ্নৌ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন শচীনপুত্র। বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই, তবে বাবার জন্য একটি কাজ করতে রাজি হননি অর্জুন।

সোশাল মিডিয়ায় লক্ষ্নৌর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘শচীন স্যার, অর্জুন ও আমাদের পক্ষ থেকে আপনার জন্য কেক রইল। শুভ জন্মদিন।’ ওই ভিডিওতে অর্জুন এসে কেকটি তুলে ধরে বলেন, ‘শুভ জন্মদিন। কিন্তু আমি এই কেকটি খেতে পারব না। আমি খুব একটা মিষ্টি খাই না। তাড়াতাড়ি দেখা হবে।’ তারপর শচীন ও অর্জুনের একাধিক ছবির কোলাজ পোস্ট করা হয়।

জন্মদিনে শচীন সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে স্ত্রী অঞ্জলি, মা রজনী টেন্ডুলকার ছাড়াও আছে পোষ্য কুকুর। সঙ্গে ক্যাপশনে ‘মাস্টার ব্লাস্টার’ লিখেছেন, ‘মা, অঞ্জলি ও ঝামেলা করার জন্য একজনকে (পোষ্য কুকুর) নিয়ে দিন শুরু হল। একজন মানুষ এর থেকে বেশি আর কেউ চায়?’ শচীনের জন্মদিন উপলক্ষে এদিন প্রচুর ভক্ত জড়ো হয়। তাদের সামনেই কেক কাটেন শচীন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে সাবেক ক্রিকেটাররা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিনের আগে একদা নকশাল অধ্যুষিত বস্তারে শিশুদের সঙ্গে খেলাধুলোয় সময় কাটান ‘মাস্টার ব্লাস্টার’। দান্তেওয়াড়ার ছিন্দনার গ্রামে মেয়ে সারা ও পুত্রবধূ সানিয়া চান্দোককে নিয়ে উপস্থিত শচীন। শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন ৫০টি স্কুলের মাঠ ও পরিকাঠামো উন্নয়নের কাজ করবে। সেখানে স্ত্রী অঞ্জলি ও পুত্র অর্জুনেরও অবদান আছে। ৫ হাজারেরও বেশি শিশু-কিশোর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যেখানে কাবাডি, খো খো, দড়ি টানাটানির মতো খেলা ছিল।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১০

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১১

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৩

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৪

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৭

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৮

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৯

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

২০
X