

অবশেষে বিয়ে করলেন শীচন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের সানিয়া চন্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। শচীন পুত্রের বিয়ে উপলক্ষে গোটা ভারতজুড়েই এখন শুভেচ্ছার বন্যা বইছে।
অর্জুন-সানিয়ার বিয়ের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই বিবাহ অনুষ্ঠান ক্রিকেট তারকা থেকে বলিউডের সেলিব্রিটি উপস্থিত হয়েছেন।
এর আগে গত মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল রাজকীয় সঙ্গীতের আসর। অর্জুন-সানিয়ার সঙ্গীত অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেট ও বিনোদন জগতের বিশিষ্টরা। সোনালি শেরওয়ানিতে সুসজ্জিত অর্জুনের পাশে শচীন টেন্ডুলকারকেও দেখা যায় একই রঙের পোশাকে। নজর কেড়েছিলেন অর্জুনের বোন সারা এবং মা অঞ্জলি টেন্ডুলকরও। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন যুবরাজ সিং ও হেজেল কিচ, হরভজন সিং ও গীতা বসরা, জাহির খান ও সাগরিকা ঘাটগে। এছাড়াও ইরফান ও ইউসুফ পাঠান ভাইদেরও দেখা যায়।