স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

অর্জুনের মেহেদি-সংগীতে তাক লাগালেন শচীন টেন্ডুলকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই দিন পরই ছেলেকে বিয়ে দিতে চলেছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। ছেলের বিয়ে উপলক্ষে তাই বিরাট তোড়জোড়। নিজের শহর মুম্বাইতেই গাঁটছড়া বাঁধবেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। তাই সাজ সাজ রব শচীন টেন্ডুলকারের মুম্বাইয়ের বাসভবনে। এই আনন্দ উৎসবে তিনি নিজে একটু সাজবেন না, তা কী আর হয়। ছেলের সঙ্গীতের আগে একটু ভিন্ন অবতারেই ধরা দিলেন মাস্টার ব্লাস্টার।

মঙ্গলবার মুম্বাইয়েই বসেছে অর্জুন টেন্ডুলকার এবং সানিয়া চান্দোকের মেহেদির আসর। তাতে সবুজ শেরওয়ানি এবং নকশা কাটা জ্যাকেটে রীতিমতো তাক লাগিয়েছেন শচীন। সঙ্গে রয়েছে গোটা চান্দোক এবং টেন্ডুলকার পরিবার। অর্জুন, সানিয়া, অঞ্জলী, সারাদের সঙ্গে সানিয়ার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন শচীনের সঙ্গে। ওই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

গত বছরের ১৩ই আগস্ট অনেকটা চুপিসারেই বাগদান সেরেছিলেন শচীন টেন্ডুলকারের পুত্র। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান হয়েছিল শচীনপুত্রের। তবে দুই পরিবারের পক্ষ থেকে তখন তেমন কোন আয়োজন করা হয়নি।

কিন্তু এবার বেশ ভালো আয়োজন। কিছুদিন আগে শচীন টেন্ডুলকারই আমন্ত্রণপত্র হাতে সপরিবারের দেশের প্রথম সারির রাজনীতিবিদদের দুয়ারে দুয়ার ঘুরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকলকেই ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছেন। সুতরাং মনে করা হচ্ছে অর্জুনের বিয়েতে শচীনের বাড়িতে চাঁদের হাটই বসতে চলেছে। আগামীকাল ৫ই মার্চ বিয়ের অনুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X