স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কারা খেলবে ২০২৭ বিশ্বকাপ, র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কোথায়?

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর মিরাজদের উল্লাস। ছবি : বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর মিরাজদের উল্লাস। ছবি : বিসিবি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রধান আয়োজক দক্ষিণ আফ্রিকা। সঙ্গে আছে আরও দুটি আফ্রিকান দেশ নামিবিয়া ও জিম্বাবুয়ে। আগামী বছরের ৫০ ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত কয়েক মাসে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। এই ফরম্যাটে সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে টাইগাররা।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে। প্রোটিয়াদের আটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাই শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম। তাদের নামের পাশে আছে ৮৩ রেটিং পয়েন্ট। বাংলাদেশের মূলত লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ক্যারিবিয়ানদের বর্তমান অবস্থান ১০ম। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

নির্ধারিত এই সময়ের আগে বাংলাদেশ আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই দলেরই অবস্থান বাংলাদেশের উপরে। তাই তাদের বিরুদ্ধে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না বাংলাদেশ।

আসন্ন এই দুই সিরিজই হবে ঘরের মাঠে। তাই দুই দলের বিপক্ষেই সিরিজ জেতার সামর্থ্য রাখে টাইগাররা। তাই এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিতলেও সহজেই ৯ম অবস্থান ধরে রাখতে পারবে বাংলাদেশ, এমনকি সব ম্যাচ হারলেও এই অবস্থানে থাকার সম্ভাবনা থাকবে।

গত মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ‘লক্ষ্য র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠা, শুধু আট নম্বরে থেকে সরাসরি কোয়ালিফাই করা নয়। আসল বিষয় হলো আমরা টেবিলের ওপরের দিকে যেতে চাই। কোয়ালিফিকেশনের সময় যদি আমরা সাত বা ছয়ে থাকতে পারি তবে ভালো, কিন্তু আমরা মূলত টেবিলের ওপরের দিকে যেতে চাই। তার মানে দল হিসেবে আরও ভালো ক্রিকেট খেলা।’

পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও একই ব্যবধানে পরাজিত করে লিটন-মিরাজরা যেন ফিল সিমন্সের সেই কথাটার যথাযথ প্রমাণ দিয়েছেন। তবে দেড় মাস আগে সিমন্স যে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার সিরিজ জয়ের পর মিরাজও সুর মিলালেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে সরাসরি খেলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে ভালো ক্রিকেট খেলাও। এটা না করতে পারলে ওটাও (কোয়ালিফাই) পারব না।’

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের মার্চ পর্যন্ত যারা র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকবে, তারাই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন সরাসরি। সেরা নয়ে থাকতে মিরাজ এখন আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা যদি ধারাবাহিক পারফর্ম করতে পারি আমার কাছে মনে হয় সেরা ৯ না, আমরা আরও অনেক ওপরে যেতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X