স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী ক্রিকেটারের আত্মহত্যা

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল অ্যাঞ্জেল গাঙ্গওয়ানির। কলেজে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রশিক্ষণও নিচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন নিজেই শেষ করেছেন গাঙ্গওয়ানি। আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পুদুচেরিতে আত্মহত্যা করেছেন গাঙ্গওয়ানি। তিনি থিলাসপেটের একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং সম্প্রতি থুতিপেটে পুদুচেরি টি-টোয়েন্টি ক্রিকেট দলের জন্য ট্রায়ালেও অংশ নিয়েছিলেন। চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় তিনি হতাশ হয়ে সরে গিয়েছিলেন। ডি নগর থানা এরই মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে।

গাঙ্গওয়ানির আত্মহত্যার ঘটনা মূলত গত সপ্তাহের। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, তার বাড়িওয়ালা পুলিশের কাছে অভিযোগে জানান, অনুশীলন শেষে বুধবার রাত প্রায় ৮টার দিকে বাড়ি ফেরেন গাঙ্গওয়ানি। পরে রাতে কোচ যখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তখন তিনি ফোন ধরেননি। তাতে কোচ চিন্তিত হয়ে পড়েন ও গাঙ্গওয়ানির বাড়িতে যান। বাড়িতে গিয়ে কোচ তাকে (গাঙ্গওয়ানি) ঘরের সিলিং ফ্যানে ঝুলছেন। তখন বাড়িওয়ালা ও কোচ নারী ক্রিকেটারকে কথিরকামমের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে (গাঙ্গওয়ানি) মৃত ঘোষণা করা হয়।

গাঙ্গওয়ানি দুই বছর ধরে পুদুচেরির সোক্কানাথানপেটের একটি ভাড়া বাড়িতে থাকতেন। ভেলরামপেটে একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের বিবিএ শিক্ষার্থী ছিলেন। তিনি কাস্টমস কর্মকর্তা কাশ্মীর কুমারের মেয়ে। কাশ্মীর ১২ বছর ধরে চেন্নাইয়ে কর্মরত আছেন।

ক্রিকেটে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন বেশ গুরুত্ব পাচ্ছে। পারফরম্যান্সের চাপ, নিয়মিত নজরদারি এবং অনিশ্চিত ক্যারিয়ার থাকায় একজন উদীয়মান ক্রিকেটারের মানসিক স্বাস্থ্যে তা প্রভাব ফেলতে পারে। তরুণ ও ঘরোয়া পর্যায়ের ক্রিকেটাররা প্রায়ই দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা, সীমিত সুযোগ, আর্থিক অস্থিরতা এবং বাদ পড়ার দুশ্চিন্তায় ভোগেন। এ কারণেই হয়তো গাঙ্গওয়ানি আত্মহত্যা করেছেন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X