স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

মেঘলা পরিবেশের কারণে ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল। ছবি : সংগৃহীত  
মেঘলা পরিবেশের কারণে ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল। ছবি : সংগৃহীত  

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন চলছে। দ্বিতীয় সেশনের ঠিক শেষ মুহূর্তে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎই আগুন ধরে যেতে দেখা গেল।

টেস্ট ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আজ পড়েছিল। কারণ মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসছিল, সে কারণেই ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল।

জ্বালাতে না জ্বালাতেই বাধল বিপত্তি। আগুন লেগে গেল ফ্লাডলাইটে। প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে এই আগুন লেগেছে। যদিও বিষয়টি অত গুরুতর নয়।

এই আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লেগেছিল। এবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১০

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১১

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১২

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৩

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৬

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৮

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৯

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

২০
X