শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

৩৮৬ রানে অলআউট পাকিস্তান, ২৭ রানের লিড টাইগারদের

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল নাজমুল হোসেন শান্তর দল। ছবি : সংগৃহীত
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল নাজমুল হোসেন শান্তর দল। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ৩৬৮ রানে অলআউট পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল টাইগাররা।

গতকাল শনিবার দ্বিতীয় দিনে পাকিস্তান করেছিল ১ উইকেটে ১৭৯ রান। আজ তৃতীয় দিনে ৯ উইকেট হারিয়ে ২০৭ রান করে সফরকারীরা। শনিবার ৮৫ রানে অপরাজিত থাকা আজান আওয়াইস আজ আউট হওয়ার আগে সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৬৫ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করেন।

অভিষেক টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করার পাশাপাশি এই টেস্টে অভিষেক হওয়া আব্দুল্লাহ ফজলকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন আজান। ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২১০ রান। এরপর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিল। তারা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

শনিবার ৩৭ রানে অপরাজিত থাকা আব্দুল্লাহ ফজল আউট হন দলীয় ২৩০ রানে। সাজঘরে ফেরার আগে ১২০ বলে ৭টি চার আর এক ছক্কায় করেন ৬০ রান। ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৩০ রান। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। তারা ষষ্ঠ উইকেটে ২৩০ রানের জুটি গড়েন। এই জুটিতে দুই জনে ফিফটি তুলে নেন।

দলীয় ৩৪৯ ও ৩৫৩ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। ৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন রিজওয়ান আর ৯৪ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫৮ রান করে ফেরেন আগা সালমান। রিজওয়ান ও আগা সালমান আউট হওয়ার মধ্য দিয়ে স্বীকৃত ব্যাটসম্যানদের হারায় পাকিস্তান।

এরপর নোমান আলি, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাসরা স্কোর বোর্ডে ৩৩ রানের বেশি যোগ করতে পারেননি। যে কারণে ১০০.৩ ওভারে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

বাংলাদেশ দলের হয়ে ১০২ রান খরচ করে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

শুক্রবার শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় দিনে আরও ১১২ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪১৩ রান।

দলের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৩০ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১০১ রান করেন। ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে ফেরেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন দাস। মাত্র ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৮ রান করে ফেরেন পেস বোলার তাসকিন আহমেদ।

পাকিস্তানের হয়ে ৯২ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ১১৩ রানে ৩ উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X