কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রযুক্তিপ্রেমী তরুণ ও স্বেচ্ছাসেবী হিসেবে গুগলের বৈশ্বিক সাপোর্ট কমিউনিটিতে যুক্ত হতে আগ্রহীদের নিয়ে অনুষ্ঠিত হলো গুগল প্রোডাক্ট এক্সপার্ট বিষয়ক কর্মশালা। সম্প্রতি রাজধানী ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এই দ্বিতীয়বারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, কর্মশালায় প্রায় ৩২ জন নির্বাচিত অংশগ্রহণকারীকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, কমিউনিটি কার্যক্রম এবং ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করতে গিয়ে অনেকেই প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যার সমাধানে গুগল পরিচালিত হেল্প কমিউনিটিতে বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীরা কাজ করেন।

এই কমিউনিটির অভিজ্ঞ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিরাই গুগল প্রোডাক্ট এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশের গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর মাহাবুব হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আরও বেশি প্রযুক্তিপ্রেমী তরুণ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তারা বিশ্বজুড়ে গুগল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

২০২৫ সালে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর হিসেবে মাহাবুব হাসানকে নির্বাচন করে গুগল। ২০২৬ সালেও তিনি একই দায়িত্বে পুনর্নির্বাচিত হন। মাহাবুব হাসান ২০১৬ সাল থেকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট কমিউনিটির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ইউটিউব (সাউথ এশিয়া), গুগল ড্রাইভ, গুগল ফটোস ও গুগল অ্যাকাউন্ট–সংক্রান্ত বিভিন্ন প্রোডাক্টে প্রোডাক্ট এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বিশ্বের দুই হাজারের বেশি প্রোডাক্ট এক্সপার্ট ২০০টিরও বেশি গুগল সেবার জন্য ১৮টির বেশি ভাষায় সহায়তা দিচ্ছেন। তারা গুগল অ্যাকাউন্ট পুনরুদ্ধার, গুগল ফটোসে হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার, ইউটিউব চ্যানেল স্থগিত হওয়া, গুগল ড্রাইভ ও গুগল পেমেন্ট–সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১১

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৩

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৫

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৬

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৭

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৯

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

২০
X