স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:০৮ এএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বুধবার (৯ জুন) বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।

নিজেদের মাঠে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি অস্ট্রেলিয়া। চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই অধিনায়ক মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড। ফলে জশ ইংলিসের নেতৃত্বে কিছুটা ‘অনভিজ্ঞ’ দল নিয়েই মাঠে নামছে সফরকারীরা।

মিরপুরের উইকেট নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। এক সময় স্পিনারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠে সাম্প্রতিক সময়ে পেসাররাও দারুণ সফল। তাই বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের পেস আক্রমণের দিকে নজর থাকবে সবার।

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, পূর্ণ ৫০ ওভারের ম্যাচেই দেখা যাবে দুই দলের লড়াই। সবকিছু ঠিক থাকলে বেলা ১১টায় প্রথম বল মাঠে গড়াবে।

কালবেলা/আরএইচ/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১০

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৫

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৭

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৮

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৯

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

২০
X