বগুড়া ব্যুরো :
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই বিসিবির আহ্বানে সাড়া দিয়ে এক প্লাটুন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে স্টেডিয়ামের নিরাপত্তার পাশাপাশি এই স্টেডিয়ামকে ঘিরে গড়ে ওঠা ছিনতাই ও মাদক সিন্ডিকেট দমন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রচেষ্টায় শহীদ চান্দু জেলা স্টেডিয়াম ভেঙে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়। ২০০৪ সালে এই স্টেডিয়াম অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আউটফিল্ড এবং উইকেটের মান নিয়ে বিশ্বখ্যাত ক্রিকেটাররা প্রশংসা করলে রাতরাতি শহীদ চান্দু স্টেডিয়ামের খ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়ে। দ্রুততম সময়ে ফ্লাডলাইট স্থাপন করা হয়।

২০০৬ সালে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় এই স্টেডিয়াম। কিন্তু ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচের পর প্রায় দেড় যুগ কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি। ফলে আইসিসি নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি বাতিল করে।

বিগত সরকারের সময় বিসিবির অবহেলায় ছিনতাইকারী ও মাদকসেবীদের আস্তানায় পরিনত হয় স্টেডিয়াম এলাকা। নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ী স্থাপন করা হলেও তারা স্টেডিয়ামের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিসিবির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে গত ৫ জুন থেকে ১৬ সদস্যের স্বশস্ত্র আনসার বাহিনী সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বলেন, স্টেডিয়ামের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করেও চুরি ঠেকানো সম্ভব হয়নি। আনসার সদস্যদের মোতায়েনের ফলে স্টেডিয়ামের সম্পদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমরা মনে করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী খোয়ালেন গয়না-প্রবেশপত্র, দেওয়া হলো না পরীক্ষা  

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

ফরিদপুরে সড়কে ঝরল ৫ প্রাণ

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

১০

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

১১

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

১২

কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

১৩

খোরশেদা বানু'র দোয়া মাহফিল / মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

১৪

বিএনপির ইতিহাস প্রতারণার, প্রতিটি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী তারা: নাহিদ ইসলাম

১৫

যেখানে মুসলিম ফুটবলারদের অনুসরণ করেন এমবাপ্পে

১৬

কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

১৭

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১১ নাগরিক আটক

১৯

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

২০
X