বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি : সংগৃহীত
সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি : সংগৃহীত

বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা এবং মাটি নরম হয়ে থাকায় আফগানিস্তান-১৯ ও বাংলাদেশ-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত অপেক্ষা ও ঘনঘন মাঠ পরিদর্শন করার পরেও আউট ফিল্ডের কারণে ম্যাচ আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। সকাল থেকেই খেলা দেখতে কয়েক হাজার দর্শক গ্যালারিতে ভিড় করলেও খেলা দেখতে পারেননি।

এর আগে, গত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে বগুড়ায় বেশ বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও বৃষ্টি হলে মাঠের অবস্থা নাজুক হয়ে যায়। ম্যাচ মাঠে গড়াতে চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি হয়নি।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, শুক্রবারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠের আউট ফিল্ড ভেজা। কিছু পানি জমেছে। সেটি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু শুক্রবারও মেঘলা এবং আবহাওয়া স্যাঁতসেঁতে থাকায় ম্যাচ চালানো সম্ভব হয়নি এবং আউটফিল্ড খেলার উপযোগী করা সম্ভব হয়নি। তবে মাঠে নেমে হালকা অনুশীলন করেছে দুই দলের খেলোয়াড়রা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গত মঙ্গলবার সকালে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জয়ী আফগানরা (অনূর্ধ্ব-১৯) প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দলের কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করার পর আলোর স্বল্পতা দেখা দিলে ম্যাচ আম্পায়ার দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন। আলোর অভাব দেখা দেওয়ায় ক্রিকেট খেলার আইনে (ডিএলএস মেথড) বাংলাদেশ দলকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।

বগুড়ার ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় এর আগে এনসিএল টি-টুয়েন্টির একটি ম্যাচও এখানে আয়োজন করা সম্ভব হয়নি। এবার ভেস্তে গেল স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগান যুবাদের ম্যাচ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X