স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কোহলি-গিলের জোড়া ফিফটি

বিরাট কোহলি  ও শুভমান গিল। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি ও শুভমান গিল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে চলমান ওয়ানডে বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে ভারত। প্রতিযোগিতায় টানা ৬টি ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলি ও শুভমান গিলের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে রয়েছে রোহিত-কোহলির দল।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ে ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। দ্বিতীয় বলেই ভারত অধিনায়ককে বোল্ড করেন দিলশান মাদুশঙ্কা। ৪ রানে সাজঘরে ফেরেন রোহিত।

ইনিংসের তৃতীয় বলেই মাঠে নামেন ভারতীয় ব্যাটিং স্তম্ভ কোহলি। ওপেনার শুভমান গিলকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটান তিনি। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন ওয়াংখেড়েতে। ক্যারিয়ারের ৬৯তম ফিফটি তুলে নেন সাবেক ভারতীয় অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন গিল। তিনিও তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম ফিফটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে ভারত। কোহলি ৮২ এবং গিল ৬৭ রানে ব্যাটিংয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১০

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

১১

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

১২

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১৩

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১৫

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১৬

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

১৭

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

১৮

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

১৯

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

২০
X