সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট কোহলি

পুরস্কার হাতে বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
পুরস্কার হাতে বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি ফাইনালের আগ পর্যন্ত দুর্দান্ত কাটিয়েছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে দারুণ এক বিশ্বকাপও কাটিয়েছেন ভারতের সেরা খেলোয়াড় বিরাট কোহলি। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপটি ছুয়ে দেখা হয়নি ভারতের। তবে বিশ্বকাপ না পেলেও সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ঠিকই জিতে নিয়েছেন কোহলি।

ফাইনাল ম্যাচের আগেই রোহিত শর্মা ও ভারতীয় দলের খেলোয়াররা ২০০৩ সালের ফাইনালের সাথে এই ম্যাচের মিল খুঁজতে নারাজ ছিলেন। তবে কাকতালীয়ভাবে আজ বিশ বছর আগের স্মৃতিই মনে করিয়ে দিল আহমেদাবাদ। ২০০৩ বিশ্বকাপের ফাইনালের মঞ্চ জোহানেসবার্গে সেদিন এই অস্ট্রেলিয়ার কাছেই ফাইনাল হেরে টুর্নামেন্ট সেরার পুরস্কার বুঝে নিয়েছিলেন সেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। কাকতালীয়ভাবে ২০ বছর পর আবারও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এক ভারতীয়। তিনি বিরাট কোহলি। শচীনের মতোই ফাইনাল হেরেছেন তিনিও। দুজনেই ছিলেন নিজ নিজ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুজনেই বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন।

ফাইনাল অজিদের কাছে করুণ পরাজয়ের পর কোহলিকে ডেকে নেওয়া হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। তবে এদিন হাসিমুখে পুরস্কার নিতে আসেননি কোহলি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭৬৫ রান করেও ফাইনালে হারের কষ্ট নিয়ে মঞ্চ ছাড়তে হয়েছে তাকে। টুর্নামেন্ট সেরার এই পুরস্কার জেতার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামিকে। পেছনে ফেলেছেন কুইন্টন ডি কক কিংবা রাচিন রবীন্দ্রর মত তারকাকে।

পুরো আসর জুড়েই একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন ৩৫ বছর বয়সী বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই মারকুটে ব্যাটার। করেছেন তিন শতক। রান করেছেন ৭৬৫। এমনকি এবারের আসরে একটি উইকেটও নিজের করে নিয়েছেন কোহলি।

সবমিলিয়ে বিরাটের এবারের বিশ্বকাপ পর্বটা ছিল মনে রাখার মতোই। ১১ ম্যাচে ৬ অর্ধশতক, ৩ শতকসহ করেছেন ৭৬৫ রান। বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। তবে এত রেকর্ড করার পরেও কোহলির মনে আক্ষেপ থাকবে বিশ্বকাপটি নিজের করতে না পারাটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X