বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও শীর্ষে বাবর, প্রথমবার আদিল রশিদ

আদিল রশিদ (বাঁয়ে) ও বাবর আজম। ছবি : সংগৃহীত
আদিল রশিদ (বাঁয়ে) ও বাবর আজম। ছবি : সংগৃহীত

আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন বাবর আজম। শুভমান গিলকে পেছনে ফেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ভারতীয় ওপেনারের থেকে ১৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন ২৯ বছর বয়সী তারকা। অন্যদিকে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।

বুধবার (২০ ডিসেম্বর) আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুসারে ওয়ানডে ব্যাটারদের শীর্ষস্থানে ফিরেছেন বাবর আজম। ভারতের রবি বিষ্ণয় ও আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবার টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেলেন আদিল রশিদ।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ৩৬০ রানে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ব্যাট হাতে উভয় ইনিংসে ব্যর্থ হয়েছেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবর আজম। তবে ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে না খেলেই এক নম্বরে উঠেছেন সাবেক পাক অধিনায়ক। হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর। দ্বিতীয় স্থানে থাকা গিলের রেটিং পয়েন্ট ৮১০। তালিকার তিন, চার এবং পাঁচে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার।

সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি বোলারদের ক্ষেত্রে। আফগান লেগ স্পিনার রশিদ খান এবং ভারতের রবি বিষ্ণয়কে টপকে প্রথমবার এক নম্বর জায়গা দখল করলেন আদিল রশিদ। উইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের সিরিজে ৭ শিকার করেন এই লেগ স্পিনার। যা তাকে টি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছে। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন আদিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। তাছাড়া টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X