স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে গেলেন কোহলি

দেশে ফিরে গেলেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না বিরাট কোহলি। বিশ্বকাপের পর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ডানহাতি ব্যাটারের। তবে দলের সঙ্গে থাকলেও পারিবারিক কারণে হটাৎ করেই দেশের বিমান ধরেছেন কোহলি।

বুধবার (২৬ ডিসেম্বর) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জানা গেছে দেশে ফিরলেও প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিবেন সাবেক অধিনায়ক কোহলি।

প্রথম ম্যাচের আগে তিনদিনের আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচেও ছিলেন না কোহলি। কয়েক মাস ধরেই জল্পনা-কল্পনা চলছে ডানহাতি এই ব্যাটারকে নিয়ে। দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন আনুষ্কা শর্মা-বিরাট কোহলি দম্পত্তি। তবে ধারণা করা হচ্ছে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই হুট করে দেশে ফিরে গেছেন ভারতীয় রান মেশিন। ২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে খেলতে নামবে ভারত 'এ' দল। একই দিন মাঠে নামবে ভারতের জাতীয় দলও। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন এলে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। না হলে 'এ' দলের সিরিজ শেষে তিনি রোহিতদের সঙ্গে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১০

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১১

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১২

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৩

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

১৪

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

১৫

বাবার মামলায় থানা হাজতে থাকা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

আ.লীগের সাবেক এমপিকে শ্যোন অ্যারেস্ট দেখাল পুলিশ

১৭

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

১৮

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

১৯

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

২০
X