স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মাশরাফীকে সংবর্ধনা দেবে বিসিবি

মাশরাফী বিন মুর্তজা (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মুর্তজা (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা (সাবেক) ও সাকিব আল হাসান। নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফী এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রথমবার বিজয়ী হয়েছেন টাইগারদের বর্তমান দলপতি সাকিব। সংসদ সদস্য হওয়ায় তাদের দুজনকেই সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের কাছে সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই কর্মকর্তা জানান, মাশরাফী ও সাকিবকে আমরা স্বাগত জানাই। বিসিবির আসন্ন বোর্ড মিটিংয়ে দুজনকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। তবে কখন বা কীভাবে সংবর্ধনা জানানো হবে তা আমরা এখনো নির্দিষ্ট করতে পারিনি।

মাশরাফীকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মাশরাফী ইতোমধ্যে পাঁচ বছর সময় পার করেছে। আবারও সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তার মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। পাঁচ বছরে সে দারুণ কাজ করেছে। আমাদের কাছে খুবই আনন্দের যে, জাতীয় সংসদে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।’

সাকিবকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘সাকিব প্রথমবার এমপি হয়েছে। সে খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার অর্পিত দায়িত্ব সে ভালোভাবে বোঝে। আশা করি, সংসদ সদস্য হিসেবেও বেশ সফল হবে সাকিব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১০

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১১

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১২

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৩

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৪

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৫

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৬

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৭

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৮

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

২০
X