ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:৩৩ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজের টিকিট যেখানে পাবেন

১৪ জুলাই সিলেটে শুরু হচ্ছে আফগানদের সাথে টাইগারদের টি-টোয়েন্টি। ছবি : সংগৃহীত
১৪ জুলাই সিলেটে শুরু হচ্ছে আফগানদের সাথে টাইগারদের টি-টোয়েন্টি। ছবি : সংগৃহীত

এক টেস্ট এবং তিন ওয়ানডের পর বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। রশিদ খান-সাকিব আল হাসানরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ এবং ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবেন।

এই টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে ১২ জুলাই (বুধবার) থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে ম্যাচের দুই দিন আগে থেকে লাক্কাতুরার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে।

টিকিট প্রাপ্যতাসাপেক্ষে ম্যাচের দিনও টিকিট কেনার সুযোগ রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

সর্বনিম্ন ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকায় বসে দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ৩০০, ক্লাব হাউস ৫০০, সর্বোচ্চ দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের ১৫০০ টাকা।

উল্লেখ্য, এই টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X