স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

হারের পর যা বললেন শান্ত

আউট হয়ে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত
আউট হয়ে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত

বাজে ফর্মে থাকার কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে ভক্ত এবং ক্রিকেট বোদ্ধাদের তেমন কোন আশা ছিল না বললেই চলে। তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা টাইগাররা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফর্মে ফেরার সাথে সাথে ভালো কিছুর ইঙ্গিত দেয়। তবে নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচেই আবার হতাশ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে আটকেও ৪ রানে ম্যাচ হারে নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার (১০ জানুয়ারি) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৪ রানে হেরেছে।

প্রোটিয়াদের দেওয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের ৩৭ এবং শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ২০ রানে ভর করে জয়ের পথেই ছিল টাইগাররা। তবে শেষ ওভারে তীরে এসে তরী ডুবে বাংলাদেশের। একেবারে অল্পের জন্য তাই ম্যাচ জেতা হলো না বাংলাদেশের।

হতাশার এই হারের পর ম্যাচ শেষে ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক শান্ত মানলেন যে ম্যাচটি জেতা উচিত ছিল। তিনি বলেন, ‘আমরা কিছুটা নার্ভাস ছিলাম তবে আত্মবিশ্বাস ছিল যে চেজ করতে পারব। তকে দুর্ভাগ্যবশত তা হয়নি।

তিনি কথা বলেন প্রোটিয়াদের সল্প রানে বেধে ফেলার কারিগর তানজিম হাসান সাকিবকেও। তিনি জানান আজকের সাফল্য গত কয়েকদিনে সাকিবের কঠোর অনুশীলনের ফল। এছাড়া তার বোলিংকেও অসাধারণ বলে অভিহিত করেন টাইগার দলপতি।

তবে শান্ত মনে করেন আজকে দক্ষিণ আফ্রিকা যে সুযোগটি দিয়েছিল তা কাজে লাগানো লাগত। তিনি বলেন ‘ম্যাচটি আমাদের জেতা উচিৎ ছিল। শেষ দুই ওভার তারা সত্যিই ভালো বোলিং করেছে। তবে ক্রিকেটে এটা হতেই পারে।,

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি জিতলে সুপার এইটে ওঠার রেসে অনেক এগিয়ে যেত বাংলাদেশ। তা না হওয়ায় নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় তুলে আনতে হবে। দুটি ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে।

অন্যদিকে, প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১০

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১১

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৩

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৪

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৫

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৬

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৭

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৮

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৯

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

২০
X