স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

আগামী মার্চের শেষভাগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার আগেই দুশ্চিন্তার খবর এসেছে। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের তীব্রতার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব শিগগিরই হামজাকে দলে ফেরানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না এবং তার হাঁটুর স্ক্যান করানো হবে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়।

তবে স্বস্তির বিষয় হলো, তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ার সম্ভাবনা কম। লেস্টার সিটি তার চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি দেখভাল করলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্বল্প সময়েই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের খেলায় তার উপস্থিতি দলকে বাড়তি শক্তি জোগায়। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা করছে বাফুফে। যদিও বাংলাদেশ আগেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছে।

অন্যদিকে, লেস্টার সিটির অবস্থাও স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমনের পর সেখানেও দলটি ভালো করতে পারছে না। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে হামজার দীর্ঘ অনুপস্থিতি লেস্টারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X