স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে বড় সুখবর দিলেন হামজা

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

চোট কাটিয়ে সেরে উঠেছেন হামজা চৌধুরী। এর ফলে চলতি মাসের শেষে ভিয়েতনামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে যোগ দিতে পারবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

গত ৩১ জানুয়ারি চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়েন হামজা। এরপর থেকে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়।

তবে ফেব্রুয়ারিতে ছয়টি ম্যাচ মাঠের বাইরে থাকার পর ৭ মার্চ ইপসউইচ টাউন ও ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নামেন ২৮ বছর বয়সী এই ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার। এতে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ও সিঙ্গাপুর ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিরে এসেছে।

বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের সভাপতিত্বে জাতীয় দল কমিটির বৈঠকের পর বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুল বলেছেন, ‘হামজা এখন পুরোপুরি সুস্থ এবং সে ২২ মার্চ ভিয়েতনামে জাতীয় দলে যোগ দেবে।’

বাবুল আরও জানান, স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাবরেরা শীঘ্রই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন। ১৬ মার্চ ঢাকায় জাতীয় ক্যাম্প শুরু হবে। এরপর ২১ মার্চ ২৩ সদস্যের চূড়ান্ত দল ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে। যুক্তরাষ্ট্রে থাকা জায়ান আহমেদ ১৪ মার্চ এবং কানাডায় থাকা শমিত শোম ১৫ মার্চ ঢাকায় পৌঁছাবেন। ইতালিতে থাকা ফাহামেদুল ইসলাম ও ফিনল্যান্ডে থাকা তারিক রাইহান কাজি ১৬ মার্চ দেশে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X