কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১১:০৪ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

৯০০ গোলের অনন্য মাইলফলক মেসির

গোলের পর মেসির উদযাপন। ছবি : এক্স
গোলের পর মেসির উদযাপন। ছবি : এক্স

লিওনেল মেসির আগেই ৯০০তম গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৪ সালের ইউরো নেশনস লিগে পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাইলফলকে পৌঁছেন তিনি। সেজন্য তার ম্যাচ খেলতে হয়েছে ১ হাজার ২৩৮টি। ঠিক একই মাইলফলক ছুঁতে মেসিকে খেলতে হয়েছে ১ হাজার ১৪২টি। অথাৎ ৯৬টি ম্যাচ কম খেলেছেন মেসি।

আর বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ক্যারিয়ারের ৯০০তম গোলের দেখা পেয়েছেন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ন্যাশভিল এফসির বিপক্ষে। ম্যাচের ৭ মিনিটে নিজের লেজেন্ডারি বাম পায়ের শটে গোলটি করেন।

কিন্তু অবিস্মরণীয় এই অর্জনের উপলক্ষ স্মরণীয় করে রাখতে পারল না তার দল। মেসির মাইলফলকের ম্যাচে ইন্টার মায়ামি বিদায় নিল আরেক আর্জেন্টাইনের গোলে। ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।

ন্যাশভিলের মাঠে প্রথম লেগের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয় লেগে মায়ামির মাঠে ম্যাচ ১-১ গোল ড্র হলেও প্রতিপক্ষের মাঠে গোল করায় পরের ধাপে পৌঁছে যায় ন্যাশভিল।

তবে এই ম্যাচে মেসি মাইলফলক স্পর্শ করলেও রোনালদো এখনও সর্বকালের সর্বাধিক গোলদাতাদের তালিকায় এগিয়ে আছেন। বর্তমানে ৪১ বছর বয়সী ফুটবল তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ৯৬৫ গোল করেছেন। অন্যদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৭৬২ গোল দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

মেসির গোল সংখ্যা :

আর্জেন্টিনা: ১১৫

বার্সেলোনা: ৬৭২

প্যারিস সেইন্ট জার্মেই: ৩২

ইন্টার মায়ামি: ৮১

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X