স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন মেসি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন মেসি। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এসেছে বড় সুখবর। দলের অধিনায়ক লিওনেল মেসি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে প্রথম অনুশীলন সম্পন্ন করেছেন।

ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন মেসি। দীর্ঘ প্রতীক্ষার পর অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। এর আগে ইনজুরির সমস্যা থাকায় একা একা অনুশীলন করছিলেন তিনি। এবার দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করলেন আর্জেন্টিইন তারকা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

মেসির জন্য এটি হবে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। একই কীর্তি গড়তে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বর্তমানে মেসির দখলে। তিনি ইতোমধ্যে ২৬টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল আর্জেন্টিনা। এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা। সেই মিশনে দলের সবচেয়ে বড় ভরসা মেসি। ৩৮ বছর বয়সেও আর্জেন্টিনার স্বপ্নের কেন্দ্রবিন্দুতে তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X