স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত বিমানে ক্যাম্পে যোগ দিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক

মেসি ও ডি পল। ছবি : সংগৃহীত
মেসি ও ডি পল। ছবি : সংগৃহীত

আরেকটি বিশ্বকাপ, আরেকটি নতুন স্বপ্ন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের চতুর্থ ট্রফি জয়ের মিশন শুরু করে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার রাতে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে এসে পৌঁছেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসি। মায়ামি থেকে একটি ব্যক্তিগত বিমানে সতীর্থ রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনা দলে যোগ দেন তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ রাঙাতে পুরোপুরি প্রস্তুত।

মেসি ও ডি পল শেষ দিকে যোগ দিলেও আর্জেন্টিনা দলের মূল বহরটি বুয়েনস আইরেস থেকে রওনা হয়ে রোববার দুপুরেই কানসাসে পৌঁছায়। যে চার্টার্ড ফ্লাইটে চড়ে হুলিয়ান আলভারেস, এনসো ফার্নান্দেস, নিকোলাস ওতামেন্দিরা এসেছেন, সেটির নম্বর ছিল ‘এআর১৯৭৮’।

১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের সোনালি স্মৃতিকে মনে করিয়ে দেওয়া এই নম্বরটি যেন দলের লক্ষ্যকেই পুনর্ব্যক্ত করছে। স্কোয়াডের ১৮ জন ফুটবলারের পাশাপাশি অনুশীলনে সহায়তার জন্য বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কেও সঙ্গে থে এনেছেন কোচ লিওনেল স্কালনি।

এছাড়া প্রিমিয়ার লিগে খেলা লিসান্দ্রো মার্তিনেস ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এমিলিয়ানোর মার্তিনেসের হাতে সম্পূর্ণ ব্যান্ডেজ থাকা সত্ত্বেও তাঁর খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে। দলের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে হাঙ্গেরির বুদাপেস্টে থাকায় পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

কানসাস সিটির নবনির্মিত ‘অরিজিন হোটেল’-এ অবস্থান করছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন এটিই হবে তাদের ঘাঁটি। হোটেল থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে অবস্থিত ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’-এ সোমবার ভোর থেকেই শুরু হয়েছে কড়া অনুশীলন। তবে বছরের এই সময়ে কানসাসের আবহাওয়া বেশ পরিবর্তনশীল। তীব্র গরম, আর্দ্রতা আর ঝড়ের সম্ভাবনা মাথায় রেখেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা।

মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ১০ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১০

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১১

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৪

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৫

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৬

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৭

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৮

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৯

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

২০
X