কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগে নিজেদের ঝাঁলিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল। স্থানীয় সময় সোমবার (১ জুন) পানামার মুখোমুখি হয়েছে তারা। আর রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচ শুরুর বাঁশি বাজার সাথে সাথেই ঝড়ের বেগে আক্রমণে ওঠে ব্রাজিল। মাত্র ১ম মিনিটেই অধিনায়ক ক্যাসেমিরোর বাড়ানো নিখুঁত পাস থেকে চোখধাঁধানো এক গোল করে দলকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তবে ১৩ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে ম্যাচে সমতা ফেরে; পানামার মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকলে তা ‘আত্মঘাতী’ গোল হিসেবে গণ্য হয়।

ব্রাজিল আবারও লিড নেয় ম্যাচের ৩৮ মিনিটে। এবার ভিনিসিউসের দুর্দান্ত এক ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করেন অধিনায়ক ক্যাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ব্রাজিল যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কোচ কার্লো আনচেলত্তি এ সময় গোলরক্ষক অ্যালিসনকে তুলে নিয়ে এডারসনকে মাঠে নামান। ম্যাচের বাকি সময়টা ছিল কেবলই ব্রাজিলের গোল উৎসবের গল্প।

শেষ দিকে ৮৩ মিনিটে পানামার কার্লোস হার্ভে একটি সান্ত্বনার গোল করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলের আধিপত্যে কোনো প্রভাব ফেলতে পারেনি।

পানামার বিপক্ষে এই ম্যাচের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে আসল মিশন। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X