স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবারের মতো থাকতে পারে ভিএআর প্রযুক্তি

এই খবর নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। ছবি : সংগৃহীত
এই খবর নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট পুরুষ ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ এবার বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার মাঠে গড়াবে এই ফুটবল মহোৎসব। বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল শুরুর আগে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।

বাংলাদেশেই যে পরবর্তী সাফ ফুটবল অনুষ্ঠিত হবে, তার আভাস আগেই দিয়েছিলেন সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন। বুধবার সাফের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটল।

পূর্বপরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সময়ে ভারতীয় ফুটবল দল আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সূচি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়।

সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনাই নয়, সাফের অন্তর্ভুক্ত সাতটি দেশের সঙ্গেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতেই টুর্নামেন্টের এই নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।’ সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল নিশ্চিত করেছেন এবারের পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ ঢাকার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ঢাকার বাইরে কোনো খেলা হবে না। জাতীয় স্টেডিয়ামই হবে মূল ভেন্যু। আর দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হতে পারে।

অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনা ও জাতীয় স্টেডিয়াম ছাড়া ঢাকায় আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই। তবে দ্বিতীয় ভেন্যু হিসেবে কিংস অ্যারেনার নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সাফ কর্তৃপক্ষ।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে যাচ্ছে এক নতুন আধুনিক মাত্রা। সাফে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত না হলেও সাফ সাধারণ সম্পাদক বলেছেন, ‘এবারই প্রথম সাফে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১২

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৩

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৪

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৫

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৬

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৭

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৮

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৯

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

২০
X