স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ‍ছবি : সংগৃহীত

দীর্ঘ চার বছর পর ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। সর্বশেষ ২০২১ সালে ফেডারেশন কাপ আয়োজিত হয়েছিল। আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে।

ইভেন্টগুলো হলো: পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক এবং মহিলা একক। এই প্রতিযোগিতায় কোনো বয়সভিত্তিক ইভেন্ট নেই। ফেডারেশন কাপের পুরস্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র‌্যাংকিং পয়েন্ট থাকবে।

অংশগ্রহণকারী দলগুলোকে দলগত ইভেন্টের জন্য দলপ্রতি ৩,০০০ টাকা এবং একক ইভেন্টের জন্য জনপ্রতি ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি ফেডারেশনের মার্চেন্ট বিকাশ নম্বরে (০১৯১৯০১২৮৮৩) পাঠিয়ে এন্ট্রি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি দলগত এবং একক ইভেন্টের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ২০ অক্টোবর।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের পূর্ব প্রস্তুতি হিসেবে ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলার ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত একমি কাপ প্রাইজমানি টুর্নামেন্ট, প্রেসিডেন্ট কাপ র‌্যাংকিং টুর্নামেন্ট, লেভেল টু কোচেস ট্রেনিং এবং বেসিক অ্যাম্পায়ার ট্রেনিং-এর আয়োজন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X