স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

সিকান্দার রাজা। ‍ছবি : সংগৃহীত
সিকান্দার রাজা। ‍ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলটির নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। আইপিএলসহ বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগের তার উপস্থিতি চোখে পড়ার মতো। তারকা এই অলরাউন্ডার তার দৃষ্টিতে সেরা পাঁচ অলরাউন্ডারকে বেছে নিয়েছেন, যেখানে এশিয়ারই তিনজন।

দীর্ঘ প্রায় এক দশক ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম প্রধান মুখ হিসেবে রাজা দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন। তার নেতৃত্বে সম্প্রতি জিম্বাবুয়ে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দেশকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে তারকা এই ক্রিকেটারের অবদান অনস্বীকার্য।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের নাম প্রকাশ করেন রাজা। তার দৃষ্টিতে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো।

বিশ্বের অনেক লিগে খেললেও বিপিএল তথা ঢাকার কন্ডিশনকেই সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেন রাজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কন্ডিশন যেটা মনে হয়েছে, সেটা হলো ঢাকা। সেটা বিপিএল হোক কিংবা আন্তর্জাতিক সফরে বা আন্তর্জাতিক ম্যাচে। ঢাকায় খেলাটা সবসময়ই আলাদা রকমের চ্যালেঞ্জ নিয়ে আসে।’

আইপিএলে ভবিষ্যতে খেলার সুযোগ না পেলেও কোনো আফসোস থাকবে না জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটারের। আর যদি সুযোগ পানও যে কোনো দলের হয়েই খেলতে রাজি সিকান্দার রাজা। তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই আইপিএলের অংশ হতে চায়। আলহামদুলিল্লাহ, আমি আইপিএলের অংশ হতে পেরেছি। ভবিষ্যতে যদি আইপিএলে খেলার সুযোগ না-ও পাই, তাতেও আমার মনে দুঃখ নেই। আইপিএল এমন এক বড় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যেখানে যে কোনো দলের হয়েই খেলেন না কেন আপনাকে খেলতে হবে সেরাদের বিপক্ষে। আমি যদি আবার সুযোগ পাই, দলটা কে হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ‘

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X