মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

নতুন নিয়মে উইম্বলডন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের উইম্বলডন আগামী ২৯ জুন থেকে শুরু হবে। সেখানে চালু হতে চলেছে নতুন নিয়ম। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়রা।

গতবারই উইম্বলডনে চালু হয়েছে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম। অর্থাৎ, বল লাইনের বাইরে পড়েছে কি না, তা দেখার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার চালু হতে চলেছে আরও এক নিয়ম। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়রা। তার জন্য একটি নতুন প্রযুক্তি (ভিডিও রিভিউ) চালু করা হবে।

শনিবার (২১ মার্চ) ‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন চেয়ার আম্পায়ারের কিছু সিদ্ধান্ত পছন্দ না হলে চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়েরা। তবে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে না।

বল মারার আগে কোর্টে দুইবার ড্রপ খেয়েছে কিনা, বল মারার আগে তা খেলোয়াড়ের শরীরে লেগেছে কিনা এমনই কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে।

‘অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব’ একটি বিবৃতিতে বলেছে, চেয়ার আম্পায়ারের নেওয়া নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত, যেমন— ‘নট-আপ’, ‘ফাউল শট’, ‘টাচ’ প্রভৃতির বিরুদ্ধে রিভিউ নিতে পারবেন খেলোয়াড়রা। কেউ চাইলে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে রিভিউ নিতে পারেন। আবার কেউ চাইলে সেই পয়েন্ট শেষ হওয়ার পর রিভিউ নিতে পারেন।

সাধারণত, টেনিসে প্রতিটি সেটে দুটি করে রিভিউ পান খেলোয়াড়রা। কিন্তু এই নতুন নিয়মে যত বার ইচ্ছা তত বার আবেদন করতে পারবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X