স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:০২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণজয়ী বাংলাদেশকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ আর্চারি দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এক অভিনন্দন বার্তায় আর্চারদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে তারা প্রমাণ করেছে যে, বিশ্ব আর্চারির মানচিত্রে বাংলাদেশ এখন এক অপরাজেয় শক্তির নাম। এই বিজয় আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আর্চারিতে বাংলাদেশ যে নিয়মিত সাফল্য পাচ্ছে, এটি তারই একটি অংশ। এই ঐতিহাসিক অর্জনের জন্য আমি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া আমাদের আর্চারদের মানসিক দৃঢ়তার বহির্প্রকাশ ঘটেছে।’

এই জয় আসন্ন অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক গেমসে পদক জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X