তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমায় কীর্তি সুরেশ

অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ আবারও ফিরছেন মালায়ালাম সিনেমায়। জল্লিকাট্টু খ্যাত অভিনেতা অ্যান্টনি ভার্গিজ পেপেকে সঙ্গে নিয়ে তিনি অভিনয় করছেন নতুন এক অ্যাকশনধর্মী ছবিতে। যার নাম ‘দ্য ডোমেইন’।

অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

সিনেমাটি পরিচালনা করছেন ঋষি শিবকুমার, যিনি এর আগে কুঞ্চাক্কো বোবন অভিনীত ভাল্লিয়ুম থেট্টি পুল্লিয়ুম থেট্টি নির্মাণ করেছিলেন। এ ছবির মাধ্যমে ২০২২ সালের ভাশির পর আবার মালায়ালাম সিনেমায় ফিরছেন কীর্তি। সেই কোর্টরুম ড্রামায় কীর্তির সঙ্গে ছিলেন টোভিনো থমাস, ছবিটি প্রযোজনা করেছিলেন তার বাবা জি. সুরেশ কুমার।

সম্প্রতি কীর্তি অভিনীত তেলুগু চলচ্চিত্র উপ্পু কাপ্পুরাম্বু প্রশংসিত হয়েছে। ছবিতে এক তরুণীর গল্প বলা হয়েছে, যিনি অপ্রত্যাশিতভাবে গ্রামের প্রধান হয়ে এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হন—গ্রামের কবরস্থানে জায়গা শেষ!

অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

অন্যদিকে, অ্যান্টনি ভার্গিজ পেপে এখন ব্যস্ত কাট্টালান সিনেমার কাজে, যা জঙ্গলের প্রেক্ষাপটে নির্মিত এক বৃহৎ বাজেটের চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন পল জর্জ, সংগীতে আছেন কান্তারাখ্যাত বি. আজানীশ লোকনাথ। ছবিতে আরও অভিনয় করছেন তেলেগু অভিনেতা সুনীল, আনসন পল, কবির সিং দুহান ও পার্থিব তিওয়ারি।

এ ছাড়া পেপে শিগ্গির দেখা দেবেন দুলকার সালমানের সঙ্গে আই’ম গেম সিনেমায়, যা পরিচালনা করছেন আরডিএক্স নির্মাতা নাহাস হিদায়াথ। কীর্তি ও পেপের নতুন এ জুটি নিয়ে এখন মালায়ালাম চলচ্চিত্র জগতে জোর আলোচনা। দর্শকের প্রত্যাশা—দুজনের সমন্বয়ে ‘দ্য ডোমেইন’ হবে এক নতুন প্রজন্মের স্মরণীয় অ্যাকশন-রোমাঞ্চের সিনেমা।

অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

শুধু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেই নয়, ২০২৪ সালে অ্যাটলি পরিচালিত ‘বেবি জন’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রাখেন এ অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। কালীশ পরিচালিত এ ছবির অন্য নায়িকা ছিলেন বলিউডের ভামিকা গাব্বি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X