কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট সংযোগ ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন বিশ্বব্যাপী কয়েক শ কোটি গ্রাহক এ প্ল্যাটফর্ম ব্যবহার করেন। ইউটিউবের বিভিন্ন আকর্ষণীয় ফিচার পেতে প্রিমিয়ার সাবস্ক্রিপশন সেবা নেন অনেকেই। এসব ফিচার মধ্যে অন্যতম হলো অ্যাপে ভিডিও ডাউনলোড করার সুবিধা। এর ফলে ইন্টারনেটের সংযোগ না থাকলেও ডাউনলোড করা ভিডিওগুলো দেখা যায়।

তবে এবার এই সুবিধা কোনো সাবস্ক্রিপশন ফি না দিয়ে বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। বিনা মূল্যে ভিডিও ডাউনলোডের সুযোগ ইউটিউব সম্প্রতি নীরবে চালু করে। ফলে অনেকেই এখনো বিষয়টি খেয়াল করেননি।

এখন ভিডিও চালু করে চ্যানেল নামের নিচে থাকা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করে ভিডিও ডাউনলোড করা যাবে। তবে বিনা মূল্যে ব্যবহার করার ক্ষেত্রে ফিচারটি বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

এই ফিচার প্রথম সবার সামনে আনেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রেডিটের এক ব্যবহারকারী। এরপর বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকরা ফিচারটি একাধিক ডিভাইসে পরীক্ষা করে দেখেন, ফিচারটি কাজ করছে। তবে এখানে একটি বড় সীমাবদ্ধতা হলো ভিডিওর ডাউনলোড কোয়ালিটি।

প্রিমিয়াম গ্রাহকরা আগে থেকেই ১০৮০পি ফুল এইচডি এবং ৭২০পির মতো উচ্চমানের রেজল্যুশনের ভিডিও ডাউনলোড করতে পারতেন। তবে বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য এই রেজল্যুশন সীমিত রাখা হয়েছে শুধু ৩৬০পি এবং ১৪৪পিতে।

এ ছাড়া বিনা মূল্যে ইচ্ছামতো ভিডিও ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোডের সংখ্যায় থাকছে নির্দিষ্ট সীমা, যা প্রিমিয়াম গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।

বিনা মূল্যে ব্যবহারকারীদের জন্য আরও একটি সীমাবদ্ধতা হলো, ইউটিউব মিউজিকে থাকা গান বা মিউজিক ভিডিও ডাউনলোড করা যাবে না। প্রিয় মিউজিক ভিডিওগুলো অফলাইনে দেখতে হলে এখনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।

বর্তমানে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রতি মাসে ২৩৯ টাকা।

উল্লেখ্য, ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনেও এই ডাউনলোড সুবিধা নেই। অর্থাৎ, কেউ যদি ভাবে লাইট প্ল্যানে সাবস্ক্রাইব করলেই এই সীমাবদ্ধতা এড়ানো যাবে, তবে তা সম্ভব নয়।

গুগল স্পষ্টভাবেই চায়, ব্যবহারকারীরা যেন এসব সুবিধা নিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করে। সেখানে রয়েছে সীমাহীন ডাউনলোড, উচ্চমানের রেজল্যুশনের ভিডিওর সমর্থন, বিজ্ঞানবিহীন ভিডিও দেখার সুবিধাসহ আরও অনেক কিছু।

তথ্যসূত্র : অ্যান্ড্রয়েডপুলিশ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X