কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট শুরু বৃহস্পতিবার

বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট’। ছবি : কালবেলা
বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট’। ছবি : কালবেলা

রাজশাহীতে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ‘নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের সহযোগিতায় রাজশাহী বিভাগের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের সংগঠন স্টার্টআপ রাজশাহী এর আয়োজন করছে।

রাজশাহীর বঙ্গবন্ধু হাই-টেক পার্কের অন্তর্গত শেখ কামাল আইটি ট্রেইনিং ও ইনকিউবেশন সেন্টারে দুদিনব্যাপী এই সামিট আয়োজিত হবে। আইডিয়া প্রকল্প ছাড়াও উক্ত সামিট আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং রাজশাহী চেম্বার অক কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। দুই দিনে চারটি বিশেষ অধিবেশন, সত্যি এক্সাপার্ট সেশন, তরুণদের জন্য স্টার্টআপ আইডিয়া প্রতিযোগিতা ও স্টার্টআপ এক্সপো থাকবে। এগুলোতে দেশের বিশেষজ্ঞ বক্তারা উপস্থিত থাকবেন।

এ ছাড়াও এক্সপোতে দর্শনার্থী সবার জন্য থাকছে ভি আর গেম, ড্রোন ও রোবট শোকেস, ইলেকট্রিক রেস কারসহ অনেক আকর্ষণ। শুক্রবার অনুষ্ঠানের সমাপনী পর্বে রাজশাহীতে কর্মসংস্থান ও তরুণদের কর্ম সক্ষমতা তৈরির জন্য কাজ করা সংগঠনগুলোকে পুরস্কৃত করা হবে।

সামিটে অংশ নিতে আগ্রহীরা সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X