কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট : ২৮ মে ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সব গাড়ির টায়ার কেন কালো রঙেরই হয়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাস্তায় বেরোলে আমরা হরেক রঙের গাড়ি দেখতে পাই, লাল, নীল, সাদা কিংবা রুপালি। গাড়ির চাকচিক্য বাড়াতে কোম্পানিগুলো রঙের বৈচিত্র্য রাখলেও একটি জায়গায় সবাই যেন একবিন্দুতে মিলেছে। সেটি হলো গাড়ির টায়ার। লক্ষ্য করলে দেখবেন, পৃথিবীর সব গাড়ির টায়ারই সবসময় কুচকুচে কালো রঙের হয়। অনেকেই মনে করেন এটি হয়তো কেবল ডিজাইনের খাতিরে করা হয়, কিন্তু এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ ও ইতিহাস।

সাদা থেকে কালো হওয়ার বিবর্তন

শুনতে অবাক লাগলেও সত্যি যে, টায়ারের আদি রঙ কিন্তু কালো ছিল না। শুরুতে যখন টায়ার তৈরি হতো, তখন তার প্রধান কাঁচামাল ছিল প্রাকৃতিক রবার, যার আসল রঙ কিছুটা সাদা বা দুধেল। তবে সেই সাদা রাবারের টায়ারগুলো মোটেও মজবুত ছিল না। রাস্তার প্রচণ্ড উত্তাপ এবং গাড়ির ভারী চাপ সহ্য করতে না পেরে সেগুলো খুব দ্রুত ক্ষয়ে যেত কিংবা ফেটে যেত। ফলে স্থায়িত্ব নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দেয়।

কার্বন ব্ল্যাকের জাদুকরী ভূমিকা

এই সমস্যার সমাধান করতে টায়ার তৈরির প্রযুক্তিতে আসে বড় পরিবর্তন। টায়ারকে শক্ত ও দীর্ঘস্থায়ী করতে রাবারের সঙ্গে মেশানো শুরু হয় ‘কার্বন ব্ল্যাক’ নামক এক বিশেষ কার্বন পাউডার। এই উপাদানটি মেশানোর কারণেই টায়ারের রঙ সাদা থেকে বদলে কুচকুচে কালো হয়ে যায়। এই কার্বন ব্ল্যাক কেবল রঙ পরিবর্তন করে না, বরং রাবারকে বহুগুণ শক্তিশালী ও টেকসই করে তোলে।

কেন কালো টায়ারই সেরা?

টায়ার কালো করার পেছনে মূল বৈজ্ঞানিক সুবিধাগুলো হলো:

  • স্থায়িত্ব ও শক্তি: কার্বন ব্ল্যাক রাবারকে অনেক বেশি শক্ত করে, যা টায়ারকে দ্রুত ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে।
  • উত্তাপ নিয়ন্ত্রণ: তীব্র রোদে বা উত্তপ্ত পিচ রাস্তায় গাড়ি চললে টায়ার অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কার্বন ব্ল্যাক এই তাপ শুষে নিতে এবং টায়ারকে অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি না থাকলে রবার সহজেই গলে বা ফেটে যেতে পারত।
  • উন্নত গ্রিপ ও নিয়ন্ত্রণ: কার্বন ব্ল্যাক যুক্ত টায়ার রাস্তার সঙ্গে চমৎকার গ্রিপ বা ঘর্ষণ তৈরি করতে পারে। এর ফলে হাইওয়েতে তীব্র গতিতে গাড়ি চললেও তা সহজে নিয়ন্ত্রণে থাকে এবং ব্রেক কষলে পিছলে যাওয়ার ঝুঁকি কমে যায়।

পরিশেষে বলা যায়, টায়ারের এই কালো রঙ কেবল প্রথা নয়, বরং বিজ্ঞানসম্মতভাবে গাড়ির নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করার এক অপরিহার্য উপায়। তাই রঙের দুনিয়ায় গাড়ি যতই রঙিন হোক না কেন, নিরাপত্তার স্বার্থে টায়ার আজও সেই ধ্রুপদী কালো রঙেই সীমাবদ্ধ।

তথ্যসূত্র: টিভি নাইন বাংলা

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X