কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: কালবেলা
প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: কালবেলা

বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণে স্যাটেলাইটে প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আগ্রহ প্রকাশ করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি ও নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও ফ্রান্স আগ্রহী।

স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করে ফকির মাহবুব আনাম বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের প্রয়োজন বিবেচনায় সরকার একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এসময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-ফ্রান্সের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১০

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১১

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১২

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৫

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৭

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৮

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

১৯

অবৈধ চায়না দুয়ারীতে আটকা পড়ল মেছো বাঘ

২০
X