কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয়জনের অবস্থান জানতে হোয়াটসঅ্যাপের দারুণ ফিচার

হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন ফিচারের মাধ্যমে সহজেই প্রিয়জনের অবস্থান জানা যায়। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন ফিচারের মাধ্যমে সহজেই প্রিয়জনের অবস্থান জানা যায়। ছবি : সংগৃহীত

পবিত্র ইদুল আজহা উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষজন। এ সময় প্রিয়জন কোথায় অবস্থান করছে তাকে নিয়ে বেশ চিন্তায় থাকেন পরিবারের লোকজন। এই সমস্যার সমাধান সহজেই করা যাবে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই অ্যাপের লাইভ লোকেশন ফিচারের মাধ্যমে প্রিয়জনের অবস্থান সহজেই জানা যাবে।

লাস্ট সিন, ভয়েস ও ভিডিও কলিংয়ের মতো নানা ফিচারের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ফিচার হলো এই লাইভ লোকেশন। ফিচারটি বহুদিন থেকেই হোয়াটসঅ্যাপে চালু আছে।

হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন। যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন। এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন। সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন। আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে। আপনি নিজের ইচ্ছামতো এই অ্যাপের মাধ্যমে সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।

এ ক্ষেত্রে যিনি যাত্রা করছেন, তার মোবাইলে জিপিএস অন থাকতে হবে এবং মোবাইল ইন্টারনেট চালু থাকতে হবে। চাইলে নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করাও যাবে সহজেই। সেজন্য ‘স্টপ শেয়ারিং’-এ ক্লিক করলেই হবে।

এই পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X