কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইরান

হোয়াটসঅ্যাপের লোগো ও ইরানের মানচিত্রে পতাকা। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপের লোগো ও ইরানের মানচিত্রে পতাকা। ছবি : সংগৃহীত

বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর ইরান। দেশটি এসব থেকে নাগরিকদের দূরে রাখতে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে এবার সেই কঠোরতা থেকে ফিরে আসতে শুরু করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভোটাভোটি হয়েছে। এ ছাড়া ধীরে ধীরে ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধও কমানো হবে।

বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের সীমাবদ্ধতা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। এতে প্রতিনিধিরা হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারের সুযোগ দিতে সংখ্যাগরিষ্ঠ মত দিয়েছেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দেখা গেছে। ইরানে গত বছরগুলোয় অনেকেই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনসহ নানান বিকল্প উপায়ে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আসছেন। কিন্তু পশ্চিমা ষড়যন্ত্র ও নজরদারির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়কমন্ত্রী সাত্তার হাশেমি বলেন, ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধ দূর করার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তরিক। এর অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে বা সম্পূর্ণ বিধিনিষেধ প্রত্যাহার করা হবে কিনা তা স্পষ্ট করে জানাননি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়কমন্ত্রী সাত্তার হাশেমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X