কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে
ছবি : সংগৃহীত

বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই ধীরগতির সমস্যায় ভোগেন। ভিডিও দেখতে গিয়ে বারবার বাফারিং, অনলাইন গেমে ল্যাগ কিংবা ঘরের কোনাকাঞ্চিতে নেটওয়ার্ক হারিয়ে যাওয়া—এসবের জন্য সাধারণত দোষ দেওয়া হয় ইন্টারনেট কোম্পানিকে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যা অনেক সময় ঘরের আশপাশের কিছু জিনিসপত্র থেকেও হতে পারে। তাদের দাবি, আয়না, ধাতব আসবাব, মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ ডিভাইস কিংবা পানিভর্তি অ্যাকুয়ারিয়াম—এসব জিনিস ওয়াই-ফাই সিগনাল দুর্বল করে দেয়। তবে সমাধান একেবারেই সহজ। রাউটারকে এসব জিনিস থেকে দূরে সরিয়ে রাখলেই ইন্টারনেটের গতি বাড়বে চোখে পড়ার মতো।

চলুন জেনে নিই, ঘরের কোন ৮টি জিনিস ওয়াই-ফাইয়ের শত্রু—

১. আয়না

আয়না রাউটারের সিগনাল প্রতিফলিত করে দুর্বল করে দেয়। ফলে আশপাশে নেটওয়ার্কের শক্তি কমে যায়। তাই রাউটারকে আয়নার কাছ থেকে দূরে রাখা উচিত।

২. ধাতব আসবাব

ধাতব তৈরি আলমারি, টেবিল বা বড় শোকেস ওয়াই-ফাই সিগনাল আটকে দেয়। এগুলো সিগনালের স্বাভাবিক প্রবাহে বাধা হয়ে দাঁড়ায়।

৩. মাইক্রোওয়েভ ওভেন

মাইক্রোওয়েভ থেকে নির্গত তরঙ্গ সরাসরি ওয়াই-ফাইয়ের সঙ্গে সংঘর্ষ ঘটায়। ফলে রান্নাঘরের কাছে রাউটার রাখলে গতি মারাত্মকভাবে কমে যেতে পারে।

৪. ব্লুটুথ ডিভাইস

ব্লুটুথ স্পিকার, হেডফোন কিংবা স্মার্ট গ্যাজেট একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এগুলো কাছাকাছি থাকলে সিগনালে মারাত্মক বিঘ্ন ঘটে।

৫. অ্যাকুয়ারিয়াম

পানিভর্তি অ্যাকুয়ারিয়াম বা ট্যাংক রাউটারের সিগনাল শোষণ করে নেয়। ফলে তার আশপাশে তৈরি হয় ‘ডেড জোন’, যেখানে ইন্টারনেট একেবারেই দুর্বল হয়ে যায়।

৬. ভারী আসবাব

বড় সোফা বা খাটের মতো ভারী আসবাব রাউটারের সিগনালকে আটকে দেয়। ফলে অন্য কক্ষে ইন্টারনেট পৌঁছাতে সমস্যা হয়।

৭. মোটা দেয়াল

রাউটার যদি ঘরের কোনাকাঞ্চি বা মোটা দেওয়ালের আড়ালে রাখা হয়, তাহলে সিগনাল দুর্বল হয়ে পড়ে। দেয়ালের ভেতরে নেট পৌঁছানো কঠিন হয়ে যায়।

৮. অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি

টেলিভিশন, ফ্রিজ, কর্ডলেস ফোনের মতো যন্ত্রপাতি ওয়াই-ফাই সিগনালের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এগুলোর কাছ থেকে রাউটার দূরে রাখলেই গতি অনেকটা বেড়ে যায়।

সমাধান

বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটার সবসময় ঘরের মাঝখানে খোলা জায়গায় রাখতে হবে। সম্ভব হলে একটু উঁচুতেও রাখা ভালো। খেয়াল রাখতে হবে, আশপাশে যেন আয়না, ধাতব আসবাব বা ইলেকট্রনিক যন্ত্রপাতি না থাকে। বিশেষজ্ঞদের দাবি, মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এ পরিবর্তন করলেই আপনার বাসার ওয়াই-ফাইয়ের দুর্দান্ত গতি বাড়বে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও নিউইয়র্ক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে নিখোঁজ হন সেই বৃদ্ধ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল সৌদি আরব

স্বেচ্ছায় রক্তদান করবে ইউএস বাংলার কর্মীরা

বাজেট ২০২৬-২৭ / শিক্ষা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত, কারিকুলামে যুক্ত হচ্ছে তৃতীয় ভাষা

বিকেলে সংসদে উপস্থাপন / মন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ, অতীতে আকার কত ছিল

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দায়িত্ব নিলেন পবিপ্রবির নতুন ভিসি

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

১০

আম খেয়ে প্রাণ গেল এক নারীর

১১

নতুন পে-স্কেল / ​​​​​​​বাড়তি বরাদ্দ নেই বাজেটে, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ

১২

কেন হলুদ জার্সি পরে খেলে ব্রাজিল?

১৩

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

১৪

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

১৫

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

১৬

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

১৭

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

১৮

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

১৯

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

২০
X