কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় রক্তদান করবে ইউএস বাংলার কর্মীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি ও সেমিনারের আয়োজন করেছে দেশের বৃহত্তর বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী রোববার (১৪ জুন) রাজধানীর উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এই আয়োজন করা হয়েছে। এতে সহায়তা করছে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছেন, মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে ইউএস-বাংলা এ কর্মসূচির আয়োজন করেছে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেবেন। এ কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। সেমিনার শেষে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে।

নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশের মানুষের কল্যাণে অবদান রাখবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্বস্তির বার্তা

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

বাজেটে দুই পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

ধর্ষকের ভয়ে বাড়িছাড়া ভুক্তভোগী, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামি

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের অভিনব উল্লাস

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

বাজেট ২০২৬-২৭ / সিগারেটের দাম বাড়ছে, প্রথমবার করের আওতায় নিকোটিন পাউচ

বাজেটে পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুসংবাদ

১০

অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন ৯৯ হাজার টাকা

১১

এবারের বাজেট জাতির প্রত্যাশা পূরণ করবে : অর্থমন্ত্রী

১২

যেভাবে নিখোঁজ হন সেই বৃদ্ধ

১৩

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল সৌদি আরব

১৪

স্বেচ্ছায় রক্তদান করবে ইউএস বাংলার কর্মীরা

১৫

বাজেট ২০২৬-২৭ / শিক্ষা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত, কারিকুলামে যুক্ত হচ্ছে তৃতীয় ভাষা

১৬

বিকেলে সংসদে উপস্থাপন / মন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

১৭

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ, অতীতে আকার কত ছিল

১৮

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১৯

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

২০
X